রোজদিন ডেস্ক: দীর্ঘ ২৬ দিন পর শিক্ষাবিদ সোনম ওয়াংচুক তাঁর অনশন ভাঙলেন। কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে বৃহস্পতিবার রাতে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে তিনি অনশন ভাঙেন। ভিডিও তে দেখা যায়, জে পি নাড্ডা তাঁকে একটি কাপে চুমুক দিয়ে অনশন ভাঙার জন্য উঠতে সহায়তা করছেন। সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো ও সেখানে আছেন।
দীর্ঘ ২৬ দিনের অনশন ক্লান্ত ওয়াংচুককে জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর হাত ধরে শোনা যায়, “আমি অনশন ভঙ্গ করে কৃতজ্ঞ ও খুশি। আপনাদের ধন্যবাদ। ” এরপর স্ত্রী গীতাঞ্জলির দিকে তাকিয়ে তিনি বলেন, “গীতাঞ্জলি আমার পাশে সব সময় থেকেছে, আমি তোমায় ধন্যবাদ,জানাতে চাই না, কিন্তু আমার অনুভব টুকু জানালাম। ”
উল্লেখ্য, নিটে প্রশ্নফাঁসের প্রতিবাদে গত ২৮ জুন থেকে শিক্ষাবিদ সোনম ওয়াংচুক অনশন করছিলেন,ক্রমে তাঁর স্বাস্থ্যের অবনতি শুরু হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এইদিন রাতে এক ভিডিও বার্তায় জানান, প্রশ্ন ফাঁস নিয়ে তাঁরা কঠোর ব্যবস্থা নেবেন।

Be the first to comment