সোনিকা সিং দুর্ঘটনা মামলায় ফের বিপাকে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। তার বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিল আদালত। গাড়ি দুর্ঘটনায় সোনিকার মৃত্যুর পর বিক্রমের বিরুদ্ধেও অনিচ্ছকৃত খুনের মামলা দায়ের করেছিল পুলিশ। সেই মামলা থেকে অব্যহতি চেয়ে আবেদন করেছিলেন বিক্রম। মঙ্গলবার সেই আবেদন খারিজ করল আলিপুর আদালত। সেই সঙ্গে চার্জ গঠনেরও নির্দেশ দেওয়া হয়। আগমি ৩ ডিসেম্বর চার্জ গঠন করা হবে বলেও জানা গেছে। গত বছর ২৯ এপ্রিল নাইট ক্লাব থেকে ফিরছিলেন বিক্রম সোনিকা। সেসময় দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় সোনিকার। মাথায় চোট পেয়ে আহত হন বিক্রমও।
অভিযোগ ওঠে, মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালানো ফলেই দুর্ঘটনা ঘটে। অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়। সেই মামলা থেকেই অব্যাহতি চেয়েছিলেন বিক্রম। আদালতের দ্বারস্থ হন তিনি৷ সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার৷ মামলার সমস্ত দিক খাতিয়ে দেখে বিক্রমের আবেদন খারিজ করেন বিচারক৷

Be the first to comment