বিজেপিতে ফিরলেন সেই বিতর্কিত নেতা, কে জানেন? পড়ুন

Spread the love

দীপিকার শিরোচ্ছেদ করে আনলেই মিলবে পুরস্কার। মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১০ কোটি। বিজেপিতে ফিরলেন সেই বিতর্কিত নেতা সুরজপাল আমু। রাণী পদ্মাবতীর চরিত্রকে কলঙ্কিত করেছে দীপিকা। এই অভিযোগে গলা কেটে আনার জন্য পুরষ্কার ঘোষণা করেছিলেন তিনি। এই নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয় সেসময়ই। বিতর্কের জেরে এক সময় দল ছাড়ারও ঘোষণা করেন তিনি। প্রায় ১১ মাস দল থেকে বাইরে থাকার পর আবার স্বমহিমায় দলে ফিরলেন তিনি। তার পদত্যাগ পত্র বাতিল করল হরিয়ানার বিজেপি নেতৃত্ব। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নভেম্বরে দলের সদস্যপদ ত্যাগ করেছিলাম আমি। দীর্ঘদিন পরে আবার দলে ফিরছি। এটা যেন অনেকটাই নিজের ঘরে ফেরার মতো। তিনি হরিয়ানায় বিজেপির মুখ্য মিডিয়া কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব সামলেছেন। মঙ্গলবার তার পদত্যাগ পত্র খারিজ করেন বিজেপির রাজ্যসভাপতি সুভাষ বাড়ালা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*