Soniya Gandhi আত্মজীবনীমূলক বই নিয়ে চলচ্চিত্র করবেন তেলেঙ্গানার কংগ্রেস নেতা!

Spread the love

রোজদিন ডেস্ক :
কংগ্রেস শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত আত্মজীবনী মূলক বই বিলঙ্গিং, এ জার্নি অফ লাভ নিয়ে তেলেগু তে চলচ্চিত্র করবেন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস সভাপতির কার্যকরী সভাপতি জজ্ঞা রেড্ডি। সাঙ্গারেড্ডি তে দলের কর্মীদের বৈঠকে তিনি এই কথা বলেন। এই ছবি করার জন্য তিনি এই কেন্দ্রের নেতা, কর্মীদের আর্থিক সহায়তা করার আর্জি জানান। এই কেন্দ্রের কংগ্রেসের আহ্বায়ক জুলাকান্তি অঞ্জেনেয়ুলু এর জন্য ২ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেন।

জজ্ঞা রেড্ডি এই চলচ্চিত্র রূপায়িত করার পদ্ধতির জন্য পঞ্চাশ সদস্যের এক কমিটি গঠনের প্রস্তাব দেন।গান্ধী ভবনের জন সংযোগ আধিকারিক হরিপ্রসাদ এই বিষয়ে দেখবেন। চলচ্চিত্র টি তৈরির প্রস্তুতি হয়ে গেলে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ও প্রদেশ কংগ্রেস সভাপতি মহেশ কুমার গৌর কে এর চিত্রায়ণ দেখার জন্য আমন্ত্রণ করা হবে।
সোনিয়া গান্ধীর এই আত্মজীবনী দলের কর্মীদের পড়ার জন্য তাঁরা আরও বই এর বরাত দেবেন বলে জজ্ঞা রেড্ডি জানান।
প্রস্তাবিত এই চলচ্চিত্রে সোনিয়া গান্ধীর জীবনের নানা দিক তুলে ধরা হবে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে তাঁর বিয়ে, গান্ধী পরিবারের বধূ হয়ে ওঠা, স্বামীর অকালে নৃশংস হত্যা সহ পুত্র – কন্যা রাহুল, প্রিয়াঙ্কা কে বড় করা সহ সব কিছু থাকবে বলে তিনি জানান।
জজ্ঞা রেড্ডি আর ও বলেন, কংগ্রেসের পদ্ধতি সমুদ্রের মতই গভীর। যা সোনিয়াজী গভীর ভাবে অনুধাবন করেছেন।
অন্ধ্র প্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি ভি গুরুনাধাম এই চলচ্চিত্রর ঘোষণাকে স্বাগত জানান।
অন্ধ্র প্রদেশ কংগ্রেস কমিটি এই বিষয়ে সোনিয়া গান্ধীর অনুমোদনের জন্য তাঁকে অনুরোধ করেন। সারা দেশের কংগ্রেস কর্মীদের কাছে প্রস্তাবিত এই চলচ্চিত্র আকর্ষণীয় করে তৈরি করা ও আগামী বছর ২০২৭ সালের নির্বাচনের আগে এর মুক্তি নিশ্চিত করার ওপর তাঁরা গুরুত্ব দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*