রোজদিন ডেস্ক :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কোন বিরোধ নেই বলে সোনিয়া গান্ধী জানিয়েছেন। আজ তাঁর বহু প্রতীক্ষিত আত্মজীবনীমূলক বই, বিলঙ্গিং, এ জার্নি ফর লাভ-এ এই কথা জানিয়েছেন তিনি। লিখেছেন, সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়। উভয়ে উভয়কে সৌজন্যমূলক নমস্তে জানান। তবে মোদিজী সরাসরি কারও চোখের দিকে তাকিয়ে কথা বলেন না।
সোনিয়া গান্ধী জানান, প্রধানমন্ত্রী তাঁর নিজের মত করে দেশকে গড়তে চান। তাঁরাও তা নিজেদের মত করে গড়ার জন্য লড়ছেন।।ব্যক্তিগতভাবে তাঁদের বিরোধ নেই বলে জানান তিনি।
এই বই-এ নিজের ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক বহু ছবি তুলে ধরেছেন সোনিয়া গান্ধী। যা নিয়ে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে।

Be the first to comment