মা সোনিয়া গান্ধি (Soniya Gandhi) প্রধানমন্ত্রী হোন চাননি রাহুল-প্রিয়াঙ্কা

Spread the love

রোজদিন ডেস্ক :
তাঁদের মা সোনিয়া গান্ধী ২০০৪ সালে প্রধানমন্ত্রী হোন, চাননি তাঁর প্রিয় পুত্র কন্যা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কাও। তাঁর আত্মজীবনীমূলক বই, বিলঙ্গিং, এ জার্নি অফ লাভে এই কথা জানিয়েছেন সোনিয়া গান্ধী নিজেই। ২০০৪ সালের সেই কঠিন লোকসভা নির্বাচনের আগেই পুত্র কন্যা-কে তিনি কথা দিয়েছিলেন,নির্বাচনে ইউপিএ জিতলে, প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব এলেও তিনি গ্রহণ করবেন না। নির্বাচনে জয় আসার পর প্রত্যাশিতভাবেই দল ও জোটের নেতারা তাঁকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য রীতিমত চাপাচাপি করলে দেশের কথা, মানুষের কথা ভেবে তিনি একবার “ঠিক আছে ” বলেও দিয়েছিলেন। যা জেনে রীতিমত ক্ষুব্ধ হয়েছিলেন রাহুল, প্রিয়াঙ্কা। তাঁরা কিছুতেই চান নি, মা এই কঠিন দায়িত্ব গ্রহণ করুন। ভোটের আগে তাঁদের দেওয়া কথা মা রাখছেন না কেন তা নিয়ে এতটাই রুষ্ট হয়েছিলেন রাহুল যে ঘর থেকে বেরিয়ে গেছিলেন বলে লিখেছেন সোনিয়া গান্ধী। তখন তাঁর মনের অন্দরে বিশাল তোলপাড় চলছে। শেষ অবধি নিজের “অন্তরের ডাকে” সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর পদ প্রত্যাঝ্যান করেন তিনি। যা শুনে খুশি হয়ে স্বস্তি পেয়েছিলেন তাঁর দুই তরুণ পুত্র কন্যা।
সোনিয়া গান্ধী লিখেছেন, ওরা ঠাকুমা ও বাবার ( ইন্দিরা ও রাজীব গান্ধী) নৃশংস হত্যার যন্ত্রণা সহ্য করেছে। মা প্রধানমন্ত্রী হোন চায়নি ওরা।
আর প্রয়াত মনমোহন সিং কে তিনি প্রধানমন্ত্রী পদের জন্য বেছে নিয়েছিলেন তাঁর প্রশ্নাতীত সততা সহ অন্যান্য গুণের জন্য।
স্বামী রাজীব গান্ধী কে রাজনীতি থেকে দূরে রাখতে চাইলেও পুত্র রাহুল কে কেন বাধা দিতে পারেন নি তা জানিয়েছেন সোনিয়া গান্ধী।
ছোটবেলা থেকে বাবার সঙ্গে তাঁর নির্বাচনী কেন্দ্র সহ বিভিন্ন জায়গায় যেতেন রাহুল। রাজনীতিতে তাঁর বরাবরই ঝোঁক ছিল, তাঁকে আর জোর করতে পারেন নি তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*