পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. নন্দীগ্রামে শহিদ স্মরণে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে যোগ দিয়ে তিনি বলেন, ‘তৃণমূলের দল ও নিশান দুটোই উঠে গিয়েছে। আগামী ১০০ বছর ওদের দেখতে পাবেন না। আগেই বলেছিলাম ২০২৬-এ আসব।’
  2. বিষ্ণুপুর ঘরানার বর্ষীয়ান সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগের জীবনাবসান। বয়স হয়েছিল ৮৭ বছর। সোমবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেতার শিল্পী। শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  3. প্রয়াত প্রবাদপ্রতিম সমাজকর্মী ও শিক্ষাবিদ সঞ্জিত ‘বুঙ্কের’ রায়। বেয়ারফুট কলেজের প্রতিষ্ঠাতা ‘বুঙ্কের’ রায় মঙ্গলবার ১০ নভেম্বর, রাজস্থানের আজমের জেলার তিলোনিয়া গ্রামে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮১ বছর।
  4. অবশেষে ইডি দপ্তরে হাজিরা সন্দীপ ঘোষের। এর আগের বার আইনজীবী মারফত তলব এড়িয়ে গেলেও আর তাকে সময় দেওয়া হয়নি, তার পরেই মঙ্গলবার, আজ, আরজি কর দুর্নীতি মামলায় CGO কমপ্লেক্সে হাজিরা সন্দীপ ঘোষের।
  5. দীর্ঘ ১৫ বছর পর এলাকায় ফের কালীপুজোর আয়োজন করলেন মহিলারা। তাঁদের উদ্যোগকে সম্মান জানাতে ক্যানিং পূর্বের মটেরদীঘির শান্তাপাড়ায় মহিলা পরিচালিত কালীপুজোয় হাজির হলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
  6. দু’বছরের শিশুপুত্রকে গলা টিপে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার উত্তর দুর্গাপুর গ্রামে। মৃত শিশুর নাম রক্তিম হালদার (২)। ঘটনায় অভিযুক্ত মা কেতকী হালদারকে গ্রেপ্তার করেছে মথুরাপুর থানার পুলিশ।
  7. গড়িয়ার ফর্তাবাদে লিভ-ইন পার্টনারকে খুনের ঘটনার তদন্তে এ বার পুনর্নির্মাণ করল পুলিশ। মঙ্গলবার সকালে ধৃত তরুণী সঞ্চালিকা বসু এবং তাঁর মা মৌমিতা বসুকে নিয়ে ফর্তাবাদের সেই ভাড়া ফ্ল্যাটে পৌঁছন তদন্তকারীরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফরেন্সিক দলের সদস্যরাও।
  8. মামার বাড়িতে বেড়াতে এসেছিল অজয় দাস (১৬)। মঙ্গলবার দুপুরে মামাতো ভাইয়ের সঙ্গে দামোদরে স্নান করতে নেমেছিল সে। তার পরেই তলিয়ে যায়।
  9. হোটেলে রুম ভাড়া নিয়ে জুয়ার আসর বসানোর অভিযোগে দুর্গাপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলার চন্দন সাহা-সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত চন্দন সাহা পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন। অভিযোগ, প্রায় প্রতিদিন রাতে ভিড়িঙ্গি এলাকার একটি হোটেলে রুম ভাড়া নিয়ে জুয়ার আসর বসাতেন চন্দন সাহা।
  10. মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পথচারীর। মঙ্গলবার দুপুরে পথ দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার কাদিহাট এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে।
  11. সোমবার গভীর রাতে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো তাঁদের তিনজনেরই। ইন্দপুর থানার জুনবেদিয়া গ্রাম সংলগ্ন এলাকার ঘটনা। মৃতরা হলেন সুমন মাহাতো (২০), আকাশ সিংহ (১৯) ও সুমন কুমার চন্দ (২০)। প্রত্যেকের বাড়ি পুরুলিয়ার মানবাজারে।
  12.  মঙ্গলবার ও বুধবার উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির এই পর্ব চলতে পারে। তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে এবং শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া ফেরার সম্ভাবনা রয়েছে।
  13. ED আধিকারিক সেজে প্রতারণার অভিযোগে মথুরা থেকে এক যুবককে গ্রেপ্তার করল মথুরা পুলিশ। ধৃতের নাম সচিন শর্মা।
  14. সুপ্রিম কোর্টের বেধে দেওয়া নির্দিষ্ট সময়সীমা অমান্য করে দেদার বাজি ফাটল দিল্লিতে। যার জেরে বাযু দূষণের সঙ্গে শব্দ দূষণেও জর্জরিত রাজধানী দিল্লি।
  15. আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ কংগ্রেসে ইমপিচমেন্টের মুখে পড়তে চলেছেন। মিডটার্ম ভোটে ট্রাম্পের পরাজয়ের পরে কঠিন লড়াইয়ের মুখোমুখি পিট হেগসেথ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*