SREELEKHA MITRA: কার্টুন বিতর্কে আপাতত হাইকোর্টে স্বস্তি অভিনেত্রী শ্রীলেখা মিত্রের

Spread the love

প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় কার্টুন পোস্ট সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার স্বস্তি পেলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র (SREELEKHA MITRA)। তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন মামলায় উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, তিনি কীভাবে প্রকাশ্যে এমন পোস্টার প্রদর্শন করতে পারেন! যদিও আপাতত পুলিশ অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরয়ের প্রেক্ষিতে কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না বলে বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে আদালত। আগামী ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। ওইদিন পুলিশকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্ট খতিয়ে দেখবে আদালত। আনন্দপুর থানায় গত ২০ জুলাই একটি অভিযোগ দায়ের হয়। এই সংক্রান্ত ১৬টি এফআইআর খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শ্রীলেখা মিত্র। তাঁর আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, পোস্টার বা কার্টুনটি হয়তো কারও কাছে বেদনাদায়ক মনে হতে পারে, কিন্তু এর জন্য ফৌজদারি মামলা হতে পারে না। আইনের চোখে এটা কোনও অপরাধ নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*