রোজদিন ডেস্ক : শূণ্যপদের সংখ্যা বাড়াতে হবে এবং চাকরিহারাদের দেওয়া অতিরিক্ত ১০ নম্বরের সুবিধা বাতিল করতে হবে। মূলত এই দুটি দাবি নিয়ে বৃহস্পতিবার দুপুরে আচমকা বিকাশ ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন একদন চাকরিপ্রার্থী। শহর জুড়ে এখন উৎসবের আমেজ। কিন্তু চাকরিপ্রার্থীদের মধ্যে তার কোনও ছাপ নেই। উল্টে পুজোর মুখে এদিন ফের পথে নামলেন তাঁরা। সল্টলেকের করুণাময়ীতে ওই দুই দাবিতেই বিক্ষোভ দেখান এসএসসি-র নতুন চাকরিপ্রার্থীরা। তাঁদের বক্তব্য, এত বছর পর নিয়োগের পরীক্ষা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। কারণ বিরাট দুর্নীতি হয়েছিল। কিন্তু এখন যেটা হচ্ছে তাও ঠিকঠাক নয়। তাই প্রতিবাদে পথে নামলেন তাঁরা।

Be the first to comment