রাহুল গান্ধীর ডাকে সাড়া দেবেন না তরুণ প্রজন্ম, মন্তব্য মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : ভোট চুরি নিয়ে প্রতিবাদে সোচ্চার হতে রাহুল গান্ধীর ডাকে সাড়া দেবেন না তরুণ প্রজন্ম। মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই মন্তব্য করেন। নাম না করে রাহুল গান্ধীকে বিঁধে বলেন, যাঁরা নেপালকে ভালবাসেন, সেখানে গিয়ে থাকুন।

চলতি মাসে নেপালের তরুণ প্রজন্মের তুমুল বিক্ষোভ আন্দোলনের জেরে ওলি সরকারের পতন হন। ব্যাপক  গোলমাল, বিশৃঙ্খলায় বিধ্বস্ত নেপাল এখনও পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফেরেনি।

সম্প্রতি বিজেপির বিরুদ্ধে ব্যাপক হারে ভোটার দের নাম ছাঁটাই করে ভোট চুরির অভিযোগ তুলে সরব হয়েছেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। এর বিরুদ্ধে সোচ্চার হতে আহবান জানিয়েছেন তরুণ প্রজন্মকে। যা নিয়ে পালটা সমালোচনায় সরব গেরুয়া শিবির। মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ আরও বলেন, এখানে তরুণরা অনেক রকম কাজ করেন, তাঁদের কোন সমস্যা নেই, ভোট চুরি নিয়ে রাহুল গান্ধীর ডাকে তাঁরা সাড়া দেবেন না। ভারত আর্থিক  ক্ষেত্রে  বিশ্বে চতুর্থ স্থানের অধিকারী হচ্ছে, তখন এই সব কথা বলে উনি মানুষ কে বিভ্রান্ত করছেন। দেশে সব ক্ষেত্রে দারুণ উন্নয়ন হচ্ছে দাবি করেন ফড়নবিশ। ভোট চুরি নিয়ে রাহুল গান্ধীর মন্তব্য কে তিনি গুরুত্ব দিতে চান না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*