SSC নিয়ে ফের হাইকোর্টে মামলা! কী কী আবেদন নিয়ে? – জানুন বিস্তারিত

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ২০১৬ সালে SSC’-র প্যানেল সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ে ‘টেন্টেড’ বা ‘অযোগ্য বলে চিহ্নিত’-রা এসএসসির নতুন নিয়োগে আবেদন করতে পারবেন না, সোমবারই এই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।

এই মামলায় সিঙ্গল বেঞ্চে আংশিক জয় পাওয়ার পরে ফের মঙ্গলবার এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারীরা। এদিন আবার তাঁরা ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তাঁদের আইনজীবী মারফত।

সেই আবেদনে জানানো হয়, তাঁরা চারটি বিষয় নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালতে আবেদন করেছিলেন। ‘টেন্টেড’ বা ‘চিহ্নিত অযোগ্য’-রা পরীক্ষায় বসতে পারবেন না, এই আবেদনে মান্যতা দিয়েছেন বিচারপতি। এছাড়া আরও তিনটি বিষয় নিয়ে এ দিন ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীরা। তার মধ্যে রয়েছে, নতুন রুল সংযুক্ত করে এসএসসি-র বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত খারিজ করুক আদালত। বয়সের ছাড়ের বিষয়ে বিজ্ঞপ্তিতে যে উল্লেখ রয়েছে, তা খারিজ করার জন্য হাইকোর্টের কাছে আবেদন করা হয়েছে। এ ছাড়াও নম্বরের বিন্যাস সংক্রান্ত বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তা খারিজ করা হোক, সেই আবেদনও জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*