রোজদিন ডেস্ক : চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে SSC পরীক্ষার নিয়োগ সংক্রান্ত সব কাজ সম্পন্ন হয়ে যাবে। নভেম্বর থেকে সফল পরীক্ষার্থীদের সাক্ষাতকার নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ জানান। গত ৭ সেপ্টেম্বরও আজ নির্বিঘ্নে দু-দফায় SSC পরীক্ষা শেষ হওয়ার খুশি তিনি। জানান, ২০ সেপ্টেম্বরের মধ্যে এর ফলাফল সংস্থার ওয়েবসাইটে দেওয়া হবে। কারও তা নিয়ে কোন সমস্যা থাকলে ৫ দিনের মধ্যে জানাতে হবে।
এবার পরীক্ষার্থীদের উত্তর পত্রর অনুলিপি দেওয়া হয়েছে। তা ২ বছর রাখা হবে। স্ক্যান করা উত্তরপত্র থাকবে ১০ বছর। পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এই ব্যবস্থা। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে সরকারের আশা। আজও বিহার, উত্তর প্রদেশ-সহ ভিন রাজ্য থেকে সাড়ে ১৩ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেন। হিন্দি শিক্ষকের শূন্যপদের সংখ্যা ৩৭০ টি।
ভিন রাজ্য থেকে বহু সংখ্যক পরীক্ষার্থী এখানে অংশ নেওয়ায় শাসক তৃণমূল কংগ্রেস বিজেপি শাসিত রাজ্যগুলিকে তীব্র কটাক্ষে বিঁধেছে। এই রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যে কি ভাবে আক্রান্ত হচ্ছেন, ফের সেই কথা মনে করিয়ে দেন তাঁরা।
আজ ৯৩ % পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন বলে জানা যায়।

Be the first to comment