ওবিসি মামলায় বড়ো ধাক্কা খেল রাজ্য সরকার; রাজ্যের বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ওবিসির নতুন তালিকা-সহ রাজ্য ওবিসি সংক্রান্ত যত বিজ্ঞপ্তি এই সময়ের মধ্যে প্রকাশ করেছে, মঙ্গলবার সেই সমস্তগুলির উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট।

জানা গেছে আগামী ৩১ জুলাই পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। আগামী ২৪ জুলাই ওবিসি তালিকা সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে। এ দিন মামলাটি ওঠে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চে।

এদিকে সোমবার রাজ্য পোর্টাল চালু করে সমস্ত দপ্তরে কাস্ট সার্টিফিকেট জমার যে আবেদন করতে বলেছিল, তাতেও স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।

বিস্তারিত আসছে একটু পরেই…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*