রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে মিথা বলা বন্ধ করুন বলে তোপ দাগলেন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে।
শনিবার রাতে মহিলা সংরক্ষণ সংশোধনী বিল সংসদে পাশ না হওয়ায় বিরোধীদের নিশানা করেন প্রধানমন্ত্রী।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এই নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করে বলেন, এটি পুরোপুরিই রাজনৈতিক ভাষণ। গত ১২ বছরে প্রধানমন্ত্রী অর্থপূর্ণ কিছুই দেখাতে পারেননি, হতাশায় ভুগে তিনি জাতির উদ্দেশ্যে রাজনৈতিক বক্তব্য রেখেছেন।যা কাম্য নয় বলে তিনি মনে করেন। বলেন, ভাষণে প্রধানমন্ত্রী যতবার কংগ্রেসের নাম করে ঠুকেছেন, মহিলাদের নিয়ে কিছু বলেননি।
কংগ্রেস সব সময় মহিলাদের পক্ষে সংস্কারের পক্ষে।
তাঁর নিজের ব্যর্থতার দায় তিনি সব সময় কংগ্রেসের ওপরই চাপান।
বিজেপি আরএসএস-কে এক বন্ধনীতে রেখে প্রধানমন্ত্রী কে নিশানা করে মল্লিকার্জুন খড়গে বলেন, এরা জাতিকে বিভক্ত করেছে। মোদিজির আদর্শ আরএসএস নারী বিরোধী। তারা মনুবাদে বিশ্বাসী ভারতের সংবিধানে বিশ্বাস করে না। স্বাধীনতার আগে তারা ব্রিটিশ সরকারের সমর্থক ছিল। তিনি প্রধানমন্ত্রীকে মিথ্যা ভাষণ বন্ধ করস্র দাবি করেন।

Be the first to comment