বিচারপতিরা লোভ, প্রলোভনের শিকার হলে তাদের সরিয়ে দেওয়া আবশ্যক: নাগরত্ন

Spread the love

রোজদিন ডেস্ক : যে বিচারপতিরা লোভ ও প্রলোভনের শিকার হন, তাঁদের বিচারব্যবস্থা থেকে সরিয়ে দেওয়া আবশ্যক। শনিবার শীর্ষ আদালতের বিচারপতি বি ভি নাগরত্ন এই মন্তব্য করেছেন। ২০২১, সালে তিনি শীর্ষ আদালতের বিচারপতি হয়েছেন। ২০২৭, সালের সেপ্টেম্বরে তাঁর দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হওয়ার কথা। শনিবার বেঙ্গালুরুতে বিচারব্যবস্থায় যুক্ত আধিকারিকদের এক সম্মেলনে ভাষণ দিয়ে তিনি এই কথা বলেন। কর্ণাটকের জেলা বিচারব্যবস্থা দেশের অন্যতম সেরা বলে প্রশংসা করে নাগরত্ন বলেন, একজন বিচারপতির কলঙ্কিত সিদ্ধান্ত তাঁর এবং পুরো বিচার ব্যবস্থার ওপরই কালো দাগ ফেলে দেয়।
আইনি গবেষণায় এআই-এর অপব্যবহার নিয়ে উদ্বেগ ব্যক্ত করেন তিনি। বলেন এআই বহু ক্ষেত্রে ভুল, বানানো তথ্য দেওয়ার নজির আছে। এই প্রসঙ্গে তিনি দুটি নমুনার উল্লেখও করেন। বলেন, যখন একটি  “দয়া বনাম মানবিকতা ” শীর্ষক মামলার কথা বলা হয়, দেখা যায় এই ধরনের কিছু নেই।
জেলা আদালতের বিচারপতিদের বদলি সহ অন্যান্য বিষয়ে তিনি বলেন, বদলি, পদোন্নতি, পোস্টিং, ছুটি ইত্যাদি সব কিছুই নিরপেক্ষ, স্বচ্ছ ভাবে হওয়া উচিত।
মহিলা বিচারপতিদের নিরাপত্তা, মর্যাদা, কাজের শর্ত যথাযথ হওয়ার ওপর তিনি জোর দেন। বলেন, শুধু পরিকাঠামোই না, তাঁদের নানা রকম হেনস্থা ইত্যাদি থেকেও সুরক্ষা দেওয়া উচিত।
বিচারের ভবিষ্যৎ যেন এআই দিয়ে করা না হয়, শুধুমাত্র বিচারপতিরা সরঞ্জামের সহায়তায় তা করতে পারেন, কিন্তু তা সব সময় আইন সম্মত, সাংবিধানিক মূল্য, সাম্য ও নিরপেক্ষতার নিরিখেই হয়।
উল্লেখ্য, বি ভি নাগরত্ন এখন শীর্ষ আদালতের একমাত্র মহিলা বিচারপতি। তাঁর নিরপেক্ষ, স্বচ্ছ, মননশীলতার জন্য ইতিমধ্যেই সুনাম অর্জন করেছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*