অনুপ্রবেশ বন্ধে কঠোর ব্যবস্থা, বার্তা অমিত শাহর

Spread the love

রোজদিন ডেস্ক: অনুপ্রবেশ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার তিনি পরিস্কার জানান, সীমান্তে অনুপ্রবেশের ফলে সংশ্লিষ্ট এলাকার জনবিন্যাস বদলে যাওয়া কোন ভাবেই বরদাস্ত করা হবে না। এইদিন দেশের সীমান্ত জেলাগুলির পুলিশ সুপারদের সম্মেলন হয়। ১১৯ টি সীমান্ত জেলার পুলিশ সুপার রা এতে অংশ নেন। উপকূল, সীমান্ত নিরাপত্তায় কেন্দ্র আগামী দিনে সামগ্রিক ভাবে ব্যবস্থা নেবে বলে অমিত শাহ জানান।দেশকে অনুপ্রবেশ মুক্ত করতে কেন্দ্র ব্যবস্থা নিচ্ছে। সীমান্ত পরিকাঠামো উন্নয়নে তাঁদের সরকার চারশো গুণ বেশি কাজ করছে। প্রধানমন্ত্রী র নেতৃত্বে দেশ নক্সাল মুক্ত হয়েছে।। আগামী তিন বছরের মধ্যে সীমান্তে মাদক পাচার ও বন্ধ হবে। তাঁরা ছায়া যুদ্ধ প্রতিরোধ, বেআইনি অনুপ্রবেশ, উগ্রবাদ, মাদক পাচার ইত্যাদি বন্ধ করাই তাঁদের মূল উদ্দেশ্য বলে জানান।। সীমান্ত কে শান্তিতে বাসযোগ্য করে তুলতে চান তাঁরা।। দেশকে অনুপ্রবেশ মুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*