রোজদিন ডেস্ক :
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আগামীকাল বিধান সভা নির্বাচনের গণনায় স্বচ্ছতা বজায় রাখতে কমিশন, সব রাজনৈতিক দলকে আর্জি জানিয়েছেন। নির্বাচনোত্তর হিংসা যাতে না হয় সেদিকেও নজর দেওয়ার আর্জি জানান তিনি। রাজ্যে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে দাবিও খারিজ করেন তিনি। প্রথম দফার নির্বাচনের পর আসানসোলে কংগ্রেসের তরুণ সমর্থক দেবদীপ চ্যাটার্জির মর্মান্তিক মৃত্যুর উল্লেখ করেন। ভোটারদের ভয় দেখানোর কথা বলেন।
আজ জরুরি সাংবাদিক বৈঠক ডেকে এই সব বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
এসআইআরের পর রাজ্যে বিপুল সংখ্যক মানুষের নাম
বাদ দিয়ে যেভাবে ভোট গ্রহণ হয়েছে, তা নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন। টিএমসি ও বিজেপি উভয়ই ভোটের সময় নিজেদের পেশীশক্তি প্রদর্শন করার অভিযোগ করেন।
শুভঙ্কর সরকারের দাবি, রাজ্যের মানুষ টিএমসি, বিজেপির বাইনারি রাজনীতিকে এবার প্রত্যাখ্যান করেছেন। ভোটের ফলে তা বোঝা যাবে।
নির্বাচনের ঠিক আগে মগরাহাটে কংগ্রেস প্রার্থীর টিএমসি-তে যোগ দেওয়ার তীব্র নিন্দা করে গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক প্রবণতা বলে উদ্বেগ জানান।
নির্বাচনের পর মূল্য বৃদ্ধি নিয়ে বিজেপি কে তোপ দাগেন তিনি।
গণতান্ত্রিক প্রক্রিয়া লঙ্ঘন, রাজনৈতিক জুলুম করার অভিযোগ করেন টিএমসি-র বিরুদ্ধে। বলেন, ইভিএম নিয়েও একাধিক অভিযোগ আছে।
নির্বাচনের আগে হেলিকপ্টার নিয়েও বৈষম্যর অভিযোগ করেন আজ। বলেন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে যা মসৃণ ভাবে হয়েছে, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গের ক্ষেত্রে তা হয়নি।
আগামীকাল ভোট গণনা স্বচ্ছ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ হোক, কোনও হিংসা যেন না হয়, এর জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আর্জি জানান।
সাংবাদিক বৈঠকে মিতা চক্রবর্তী ও আশুতোষ চ্যাটার্জি ও উপস্থিত ছিলেন।

Be the first to comment