কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ির দুর্গাপূজায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার

Spread the love

রোজদিন ডেস্ক : 

কলকাতার ঐতিহ্য আর আভিজাত্যের প্রতীক শোভাবাজার রাজবাড়ির দুর্গাপূজা। প্রতি বছরের মতো এ বছরও সপরিবারে সেখানে মাতৃদর্শনে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

শোভাবাজার রাজবাড়ির সঙ্গে শুভঙ্কর সরকারের পরিবারের রয়েছে দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক। সেই পারিবারিক সূত্রেই প্রতিবছর তিনি এই ঐতিহ্যবাহী পুজোয় এসে মায়ের আশীর্বাদ নেন।

এ বছরও তার ব্যতিক্রম হয়নি। রাজবাড়ির উষ্ণ আতিথেয়তায় তিনি আপ্লুত। মায়ের কাছে তিনি সকলের মঙ্গল ও রাজ্যের শান্তি-সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*