রোজদিন ডেস্ক : পূর্ব বর্ধমানের কুন্তল চৌধুরী সর্বভারতীয় জেইই-তে রাজ্যে প্রথম হওয়ায় তাঁকে শুভেচ্ছা, অভিনন্দন জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এক ভিডিও বার্তায় উচ্ছ্বসিত ভাবে তিনি বলেন, কুন্তলের এই সাফল্য ভবিষ্যতে যাঁরা এই পরীক্ষা দেবেন, তাঁদের অনুপ্রাণিত করবে। অনেক কষ্ট করে কুন্তল এই সাফল্য পেয়েছে, এর জন তিনি তাকে, তার পরিবারকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভঙ্কর সরকারের আশা, ওর এই সাফল্য এই রাজ্য, দেশকে সমৃদ্ধশালী করবে। তিনি মেধাবী কুন্তলের জন্য অনেক শুভ কামনা জানিয়ে তাঁর সমৃদ্ধি প্রার্থনা করেন।

Be the first to comment