SUBHENDU ADHIKARI: শিবরাজ সিং চৌহানের মাতৃবিয়োগ, কয়েক ঘন্টার সফরে ভোপাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Spread the love

প্রতিবেদন: বৃহস্পতিবার বেলার দিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েক ঘন্টার ঝটিকা সফরে মধ্যপ্রদেশের ভোপাল যাচ্ছেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, এদিন তাঁর বাঁকুড়ায় বাঁদনা পরবে অংশগ্রহণ করার কথা। সেই কর্মসূচি শেষ করে অন্ডাল বিমানবন্দর থেকে বিশেষ বিমানে ভোপালের উদ্দেশে রওনা দেবেন তিনি। ভোপাল বিমানবন্দর থেকে সড়কপথে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের বাসভবনে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে সদ্য মাতৃহারা শিবরাজ সিং চৌহানের মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করতেই মুখ্যমন্ত্রীর এই সফর। শিবরাজের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানাবেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই সফর সম্পূর্ণ সৌজন্যমূলক বলেই প্রশাসনিক সূত্রে দাবি করা হয়েছে। সফরে কোনও সরকারি বৈঠক বা অন্য কোনও রাজনৈতিক কর্মসূচি আপাতত নেই। শ্রদ্ধা জানিয়ে এদিনই তিনি কলকাতা ফিরবেন বলেই জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*