আরও ১২

Spread the love
  1. জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফ চৌকিতে জঙ্গি হামলায় সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর ই তইবার হাত, অনুমান তদন্তকারীদের।
  2. গত ২২ জুলাই জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ এবং ৩১ জুলাই কুলগামে জঙ্গি হামলার ঘটনার মূলচক্রী লতিফ আহমেদ ভাটেরই হাত রয়েছে এই হামলার নেপথ্যে, সন্দেহ তদন্তকারীদের।
  3. নিখোঁজ ছিলেন বুধবার বিকেল থেকে। জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ারের জঙ্গল থেকে বৃহস্পতিবার সকালে উদ্ধার হল দুই স্পেশ্যাল পুলিশ অফিসারের দেহ। কীভাবে মৃত্যু, চলছে তদন্ত।
  4. ওই দুই অফিসার হলেন রচপাল কুমার (৪০) এবং ববি চন্দ (৫৪)। তাঁরা দচ্ছন থানায় কর্মরত ছিলেন।
  5. সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বৃহস্পতিবার সকাল থেকে দু’দফায় চলল বুলডোজ়ার অভিযান। বৃহস্প়তিবার সকালের পর বেলাতেও চলল অভিযান। তাঁর কালীঘাটের বাড়ির সামনে থাকা একটি শহিদবেদি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এর আগে একটি সামনের ফুটপাতে থাকা একটি অস্থায়ী বাঁশের কাঠামো ভাঙা হয়।
  6. ঘটনার পর সমাজমাধ্যমে অভিষেক লেখেন,লেখেন, হাজার হাজার বুলডোজ়ার নামিয়েও আমার কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না, আমার অদম্য জেদ আর সংকল্পকে টলানো যাবে না। কেন্দ্র ও রাজ্য সরকার যা পারে করুক। আমি অন্যায়ের কাছে, বেইমান বহিরাগত বাংলা বিরোধীদের কাছে মাথা নত করব না, এক ইঞ্চিও পিছু হটব না।
  7. বিমান ছাড়ার আগে নিজের যাত্রা আটকাতে ভুয়ো হাইজ্যাক অ্যালার্ট ছড়ানোর অভিযোগ, দমদম বিমানবন্দর থেকে গ্রেফতার ওই বিমানেরই এক যাত্রী। নাম পার্থ নন্দী। বয়স ৫৪। বাড়ি সোদপুরে।
  8. ডেঙ্গি রুখতে রাজ্যের কাজের প্রশংসা কেন্দ্রের, অন্য রাজ্যকেও অনুসরণ করার পরামর্শ।
  9. বৈঠকে রাজ্যের নিজস্ব ডেঙ্গি রিপোর্টিং পোর্টাল, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, মৃত্যুর কারণ বিশ্লেষণ ব্যবস্থা, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যসচিব ও জেলাশাসকস্তরে নিয়মিত পর্যবেক্ষণ ও পর্যালোচনার উদ্যোগের বিশেষ প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রক।
  10. রেল লাইনে ফাটল, সকালে সাময়িক বন্ধ হল শিয়ালদহ-হাসনাবাদ রুটে ট্রেন চলাচল, বিপাকে নিত্যযাত্রীরা।
  11. ফের প্রাকৃতিক দুর্যোগ নেপালে, নামতে পারল না বিমান, লখনউয়ে জরুরি অবতরণ।
  12. প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাসের আজ শেষকৃত্য সম্পন্ন হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*