রোজদিন ডেস্ক :
কাশ্মীরের কিশওয়ারায় আজ দুই বিশেষ পুলিশ আধিকারিকের ( এস ও পি)গুলিবিদ্ধ মৃত দেহ উদ্ধার নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। গতকাল বিকেলে টহল দিতে বেরিয়ে তাঁরা আর ফেরেন নি। আজ ভোরে কিশওয়ারার দুর্গম দাচ্ছান অঞ্চল থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। সন্দেহের তীর জঙ্গিদের দিকে।
নিহত দুই এস ও পি ববি চাঁদ (৫৭) ও রশপাল কুমারের ( ৪৫) আগ্নেয়াস্ত্র পাওয়া যায় নি।
তাঁরা দাচ্ছানের স্থানীয় পুলিশের বিশেষ অপারেশন গ্রুপে ( এস ও জি) কর্মরত ছিলেন।।
বুধবার সন্দেহভাজন জঙ্গিরা কুলগামে এক সি আর পি এফ ফাঁড়িতে ও অতর্কিত হামলা চালায়৷ এতে পশ্চিমনঙ্গের একজন সহ তিন জওয়ান আহত হন।
এরপর কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর তর করা হয়েছে।
চলতি বছর এখন অবধি জঙ্গি হানা ও পালটা অভিযানে কাশ্মীরে চার সন্ত্রাসী ও একজন সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন।

Be the first to comment