ইডি দফতরে মদন পুত্র শুভরূপ মিত্র

Spread the love

রোজদিন ডেস্ক :

সদ্য ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন তিনি। তাঁর স্ত্রী, দুই পুত্রকে ইডি তলবের পর দিনই মদন মিত্রর এই শিবির বদল নিয়ে কটাক্ষ, সমালোচনার ঝড় উঠেছিল মমতা শিবিরে। আজ বিধায়ক মদন মিত্রর ছোট ছেলে শুভরূপ মিত্র ইডি দফতরে গেছেন৷ তবে তাঁর মা অর্চনা মিত্র, দাদা স্বরূপ মিত্র আসবেন কিনা এই নিয়ে প্রচার মাধ্যমের প্রশ্নে কোন উত্তর দেননি।

সকাল সাড়ে এগারটা নাগাদ তিনি ইডি দফতরে এসেছেন, জিজ্ঞাসাবাদ চলছে।

মদন মিত্রকেও আগামী ২৯ জুলাই ইডি তলব করেছে।

ফলত মদন মিত্রর পরিবারই এখন অস্বস্তিতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*