২৫ জুলাই বিধান্সভায় ক্যাগ রিপোর্ট পেশ হবে, জানালেন মুখ্যমন্ত্রী 

Spread the love

রোজদিন ডেস্ক :

আগামী ২৫ জুলাই বিধান সভায় সিএজি ( ক্যাগ) রিপোর্ট পেশ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন৷ বিধানসভায় তিনি বলেন, আমফান নিয়ে রিপোর্টও পেশ করে আলোচনা করা হবে। বিরোধী তৃণমূলকে বিঁধে তিনি বলেন, যাঁরা কাল এক ঝুড়ি লোক নিয়ে ভাষণ দিয়েছেন, তাঁদের মুখোশ খোলা হবে। দুর্নীতি প্রমাণিত হলে যে যত বড়ই নেতা হোন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি কড়া হুঁশিয়ারি দেন৷

উল্লেখ্য, কয়েক বছর আগে ভয়ঙ্কর আমফান দুর্যোগের ত্রাণ নিয়ে প্রাক্তন শাসক দলের একাধিক নেতা কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এবার কেউ দোষী প্রমাণিত হলে ছাড় পাবেন না বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*