রোজদিন ডেস্ক :
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা র দাবিতে আজ উত্তাল হোল সংসদ। গতকাল এই দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের অদূরে বিক্ষোভ, অবস্থানের সময় লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব প্রমুখকে টেনে হিঁচড়ে বাসে করে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ।
আজ এর প্রতিবাদে কংগ্রেসের সাংসদরা কালো পোশাক পরে সংসদে আসেন৷ প্রিয়াঙ্কা গান্ধী সহ একাধিক সাংসদ বিক্ষোভ, প্রতিবাদে সরব হন। নিট এর প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনার দাবি তোলেন বিরোধীরা।
আজ বিরোধী নেতারা সংসদ ভবনের ফটকে সরকার ও পুলিশ বিরোধী ধ্বনি দেন।
দাবি করেন, একমাত্র ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পরই তাঁরা আলোচনায় রাজী। কংগ্রেস সাংসদ পবন খেরা বলেন, আগে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন। তারপর আলোচনা হবে৷ যেখানে এত পড়ুয়ার ওপর লাঠি চলেছে, সেখানে কিসের আলোচনা বলে তিনি প্রশ্ন তোলেন।
সংসদেও এই নিয়ে বিরোধীদের তুমুল বিক্ষোভের জেরে দফায় দফায় অধিবেশন মুলতুবি হয়ে যায়।

Be the first to comment