কাকলি ঘোষ দস্তিদারের নালিশ, লোকসভা থেকে সাসপেন্ড কল্যাণ ব্যানার্জি

Spread the love

রোজদিন ডেস্ক :

মহিলাদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড করা হোল মমতাপন্থী তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জিকে।

ঘটনা ক্রমে আজই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের প্রশংসা করে বক্তব্য রেখেছিলেন কল্যাণ ব্যানার্জি। সেই কাকলি ঘোষ দস্তিদারের নালিশের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিলেন অধ্যক্ষ ওম বিড়লা। এই নিয়ে সংসদে ভোটাভুটি হয়। সিংহ ভাগ সংসদের ভোটে চলতি অধিবেশন থেকে তাঁকে সাসপেন্ড করা হয়।

পরে সংসদ ভবনের চত্বরে কাকলি ঘোষ দস্তিদার জানান, উনি নারী বিদ্বেষী, অভব্য আচরণ করেন৷

দলের আর এক সাংসদ মিতালি বাগ ও কল্যাণ ব্যানার্জি র বিরুদ্ধে নালিশ জানান বলে প্রকাশ।

মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে নিয়েও তিনি অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ।

বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, ওঁর বিরুদ্ধে আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। ওঁর অভব্য আচরণ, অশালীন ভাষার কথা সবাই জানেন বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*