রোজদিন ডেস্ক :
ঝাড়খন্ডের নগর উন্নয়ন, পর্যটন মন্ত্রী সুদিব্য কুমার সোনুর জীবনাবসান (Sudden Death of Jharkhand Minister) হয়েছে। গতকাল গভীর রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিশ্বাস ফেলেন। গিরিডির দুবারের বিধায়ক তথা একাধিক গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী সুদিব্য কুমার সোনুর আকস্মিক প্রয়াণে ঝাড়খন্ডে শোকের ছায়া নেমেছে।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সমাজ মাধ্যমে তাঁর প্রয়াণে অপূরণীয় ক্ষতি হোল বলে জানিয়েছে। তাঁর সংগ্রাম, জনসেবা ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জেএমএম জানিয়েছে।
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সহ তাঁর মন্ত্রিসভা, সাধারণ মানুষ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ।

Be the first to comment