Landslide in Sikkim
রোজদিন ডেস্ক :
নেপালের ভয়াবহ হড়পা বানের রেশ না মিলতেই সিকিমে ভয়াবহ ভূমিধসের (Landslide in Sikkim) ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
আজ কাক ভোরে সিকিমের মানগান জেলায় ধস নেমে দুটি নদীর প্রবাহ বন্ধ হয়ে যায়। থেং টানেলের বিপরীতে নাগা বন এলাকায় তিস্তা ও চিয়াকুং নদীর প্রবাহ আটকে গেছে। এখন অবধি কোন হতাহতের খবর মেলেনি।
সূত্রের খবর, সানকালাং ও ফিদাং এ নদীর স্তর এখন স্বাভাবিক, তবে কাদামিশ্রিত জল আসছে।
স্থানীয় প্রশাসন লাগাতার পরিস্থিতি তদারকি করছে বলে জানা গেছে। এলাকায় গভীর উদ্বেগ ছড়িয়েছে।

Be the first to comment