সামনে ভোট আসলেই শুরু হয় তল্লাশি, দফতর ও রেস্টুরেন্টে ইডির তল্লাশির পরই মুখ খুললেন মন্ত্রী সুজিত বোস

Spread the love

রোজদিন ডেস্ক : নির্বাচনের এলেই এই ধরনের তল্লাশি-অভিযান শুরু হয়। যাঁরা বিজেপি বিরোধী রাজনীতি করে,  দলের সক্রিয় সদস্য তাঁদের টার্গেট করা হয়। আজ আমার অফিসে এসেছে। ওরা ওদের কাজ করুক। এই  তল্লাশি নিয়ে আমি বিন্দুমাত্র বিচলিত নই। দুর্নীতি বললেই তো আর হল না, প্রমাণ দেখাতে হবে। সাতসকালে তাঁর দফতরে ইডির তল্লাশি নিয়ে এমনই প্রতিক্রিয়া রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বোসের। তিনি আরও বলেন, এলাকাবাসী জানেন আমার কথা। তাঁরাই আমার সার্টিফিকেট দেবেন। যখনই ইলেকশন আসে, যাঁরা পার্টিতে কাজ করেন তাঁদের বাড়ি, অফিস— সব জায়গায় যায়। এবার আমার রেস্টুরেন্টে গিয়েছে। এর আগেও রেড করেছিল। আমার বাড়িতে হচ্ছে, নিতাইয়ের বাড়িতেও গিয়েছে। কিছু তো পাইনি ওরা। তার পরেও আবার ইডি আসছে। মনে হয় টার্গেট করছে এই জায়গাটা। রাজনৈতিকভাবে আক্রমণ হচ্ছে। ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*