ইডি-র ডাক এড়ালেন সুজিত বসুর পুত্রও

Spread the love

রোজদিন ডেস্ক :
পুরসভায় নিয়োগ দুর্নীতি র তদন্তে আজ ইডি-র ডাকে সাড়া দিলেন না দমকল মন্ত্রী সুজিত বসুর পুত্র সমুদ্র বসুও।
গতকাল তাঁর মা স্বর্ণালি বসুও ইডি-র ডাকে সাড়া দেননি।আজ পুত্র সমুদ্র ও একই পন্থা নিলেন। সূত্রের খবর, তাঁকে অন্য কোন দিন ডাকার জন্য তিনি ইডি-কে আর্জি জানিয়েছেন। আজ ব্যক্তিগত কাজ আছে বলে তিনি ইডি দফতরে আসতে পারেননি।
উল্লেখ্য, এই মামলায় গত বছর থেকে ইডি-র আতস কাঁচের তলায় আছেন এই পরিবার।
যদিও তাঁদের সঙ্গে এই দুর্নীতির কোন সম্পর্ক নেই বলে দাবি তাঁদের।
চলতি সপ্তাহের প্রথম দিন ইডি দফতরে হাজিরা দেন সুজিত বসুর জামাই রাহুল সিংহ।
যদিও তাঁর সঙ্গে সুজিত কন্যা মোহিনীর বিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে।
আপাতত পরিবারের সবাই ইডি-র ডাক পাওয়ায় মন্ত্রী নিজেও অস্বস্তিতে আছেন বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*