বজবজে গিয়ে বিক্ষোভের মুখে সুকান্ত, ১০০ দিনের কাজের বকেয়া টাকা চেয়ে ‘চোর’ স্লোগান দিলো বিক্ষোভকারীরা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বজবজে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে। এদিন বজবজে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেখানে গিয়েই বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি রাজ্য সভাপতিকে। ১০০ দিনের কাজের টাকার দাবিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ঘিরে চোর স্লোগান দিয়েছেন স্থানীয়রা। বিক্ষোভকারীদের হাতে কোনও দলীয় পতাকা, প্ল্যাকার্ড ছিল না। সুকান্ত মজুমদারের দাবি এরা প্রত্যেকেই তৃণমূল কর্মী। যদিও তৃণমূলের দাবি ১০০ দিনের কাজের টাকা না পেয়ে স্থানীয় মানুষজনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। বিডিও-র ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দিতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হন বিজেপি কর্মীরা। আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে বিক্ষোভের মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। বাড়ির বাইরে প্রচুর বিক্ষোভকারী জমায়েত করেন। এরপর বিজেপি কর্মীর বাড়ি থেকে বাইরে বেরতেই ঘিরে ধরেন বিক্ষোভকারীরা। চোর স্লোগানের পাশাপাশি জুতো, ইট ছোড়া হয় বলে অভিযোগ। বাড়ি থেকে গাড়ি পর্যন্ত কার্যত ঢাল করে নিরাপত্তারক্ষীরা তাঁকে নিয়ে যান। তখন রাস্তার ধার থেকে অশ্রাব্যভাষায় গালিগালাজ, জুতো দেখানো হয় সুকান্ত মজুমদারকে।
এই ঘটনায় এসপির ভূমিকার প্রশ্ন তুলে সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন তৃণমূল পরিকল্পনা করে অশান্তি পাকিয়েছে। তিনি বলেছেন রাস্তার মধ্যে গণতন্ত্রকে ধর্ষণ করেছে তৃণমূল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*