নজিরবিহীন সিদ্ধান্ত, বিধানসভার বিতর্ক থেকে বাতিল বিজেপি বিধায়কদের বক্তব্য

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বিধানসভার বিতর্ক থেকে নজিরবিহীন ভাবে বিরোধীদের বক্তব্য বাতিল করে দেওয়া হল।
অর্থাৎ বিধানসভার বিতর্ক থেকে বাতিল বিজেপি বিধায়কদের বক্তব্য।

সূত্রের খবর, বৃহস্পতিবার বিক্রয়কর সংক্রান্ত একটি সংশোধনী বিল নিয়ে আলোচনার সময়ে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের জবাবি বক্তৃতা না শুনেই বিরোধী বিজেপি বিধায়কেরা সভাকক্ষ ছেড়ে চলে যায়। আর তার ফলে তাঁদের বক্তব্য না রাখার দাবি তোলে সরকার পক্ষ।

জানা যায় এর পরেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, বিরোধীদের বক্তব্য অধিবেশনের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হল। এই বিল সংক্রান্ত বক্তৃতায় বিরোধীদের তোলা প্রশ্নের জবাব না দিয়েই সংশোধনীর প্রয়োজন ব্যাখ্যা করেন অর্থ প্রতিমন্ত্রী।

বেশ কয়েকদিন ধরেই একাধিক ইস্যুতে উত্তাল হয়ে উঠতে দেখা যাচ্ছে রাজ্য বিধানসভা। দিন কয়েক আগেই একেবারে সামনাসামনি বাকযুদ্ধ হতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরও। একাধিকবার ওয়াকআউট ও করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বিধায়করাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*