রোজদিন ডেস্ক: শীর্ষ আদালতে শুনানি র সময় প্রধান বিচারপতি কে কুকথা,বিচারপতিদের সঙ্গে বচসার জেরে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। সূত্রের খবর, শীর্ষ আদালতের দুই বিচারপতি কে ভি বিশ্বনাথন ও অলোক আরাধের এজলাসে নিজেই সওয়াল করেন এক মামলাকারী প্রবল প্রতাপ। আচমকাই তিনি সুর চড়িয়ে চিৎকার করে বলেন, সাইবার অপরাধ চালানোর অভিযোগে লক্ষ্ণৌ এর এ এস পি র বিরুদ্ধে এফ আই আর করতে তিনি নির্দেশ দিচ্ছেন। তাঁর এই বক্তব্যে আদালতে চাঞ্চল্য দেখা দেয়। দুই বিচারপতি বিস্মিত ভাবে বলেন, তাঁদের নির্দেশ দিচ্ছেন মামলাকারী! এই নিয়ে বিতর্কের মাঝে প্রধান বিচারপতির উদ্দেশ্যে কুকথা বলেন প্রবল প্রতাপ।অনেক চেষ্টা করে তাঁকে থামানো যায় নি। এই নিয়ে এজলাসে তুমুল হৈচৈ বাধে। পরিস্থিতি সামলাতে নিরাপত্তা কর্মীরা তাঁকে বাইরে নিয়ে যান। আদালতে এমন তুলকালামের পর বিচারপতিরা তাঁর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন নি।
প্রসঙ্গত, গত বছর শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি আর গাভাই কে নিশানা করে এক আইনজীবী জুতো ছুঁড়েছিলেন। তিনি ও তাঁর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন নি।
শুক্রবারে র এই ঘটনায় যুক্ত ব্যক্তি উত্তর প্রদেশ থেকে আসেন। এলাহাবাদ উচ্চ আদালতের একটি রায় নিয়ে তিনি এসেছিলেন।পরে বিচার পতি বিশ্বনাথ বলেন,এলাহাবাদ উচ্চ আদালতের রায় বদলের কোন কারণ তাঁরা দেখছেন না।

Be the first to comment