রোজদিন ডেস্ক : রাজ্য সরকারকে এড়িয়ে কী করে একাধিক মাদ্রাসায় শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ করা হল? বুধবার এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট৷ মাদ্রাসা হল সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান৷ কাজেই এই সব মাদ্রাসার পরিচালন সমিতি নিজেদের ইচ্ছে মত শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ করতে পারবে, নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের আইনজীবীদের এই যুক্তি মানতে নারাজ দেশের শীর্ষ আদালত৷ বুধবার এই নিয়োগ এবং নিযুক্ত শিক্ষক ও শিক্ষা কর্মীদের বেতন সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহার বেঞ্চ শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি তলব করেছে৷ শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, যে সব মাদ্রাসায় এই পর্বে নিয়োগ হয়েছে সেগুলির সরকারি অনুমোদন আছে কী না, তাও এবার খতিয়ে দেখবে শীর্ষ আদালত। আগামী ১৭ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

Be the first to comment