সুষমা স্বরাজের রাজনৈতিক অবসর নিয়ে মুখ খুললেন স্বামী স্বরাজ কৌশল; পড়ুন!

Spread the love

সুষমা স্বরাজের রাজনৈতিক অবসর নিয়ে মুখ খুললেন তাঁর স্বামী স্বরাজ কৌশল। গতকালই লোকসভা নির্বাচনে লড়বেন না বলে জানিয়েছিলেন বিদেশমন্ত্রী। স্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানান স্বরাজ কৌশল। তিনি বলেন, ‘আপনার নির্বাচনে না লড়ার সিদ্ধান্তের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এতে ভীষণ খুশি হয়েছি। সবাইকেই বুঝতে হবে প্রত্যেক মিলখা সিংকেই একসময় দৌড় থামাতে হয়।

এই ম্যারাথন দৌড় শুরু হয়েছিল ১৯৭৭ সাল থেকে। প্রায় ৪১ বছর ধরে চলেছে সেই প্রক্রিয়া। তারমধ্যে আপনি ১১টি প্রত্যক্ষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। সত্যি কথা বলতে ১৯৭৭ থেকে যত নির্বাচন হয়েছে, সবকটিতেই অংশ নিয়েছেন আপনি। শুধু মাত্র ১৯৯১ ও ২০০৪ সালটাই ছিল ব্যতিক্রম। আপনি ৪বার লোকসভার সদস্য হয়েছেন। ৩বার রাজসভার সদস্য মনোনীত হয়েছেন। সেই ২৫ বছর বয়স থেকে শুরু হয়েছে এই দৌড়। ম্যাডাম, আপনার পেছনে প্রায় ৪৬ বছর ধরে ছুটে বেড়াতে হয়েছে আমারও। কিন্তু আমি এখন আর ১৯ বছরের তরতাজা যুবক নই। আমারও দম ফুরিয়ে আসছে। তাই আপনার ৪১ বছরের ম্যারাথন দৌড় শেষ করার জন্য অসংখ্য ধন্যবাদ।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*