মার্চের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে দেশের ৫০ শতাংশ এটিএম। ফলে এটিএমের সঙ্গে যুক্ত বিশাল সংখ্যক শ্রমিকের কাজ হারানোর সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু তাই নয়, নদগ টাকা তুলতে না পেরে ভোগান্তিতে পড়তে হবে সাধারণ মানুষকে। এমনকী গ্রামাঞ্চলে নোটবন্দির মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এমনটাই জানিয়েছে কনফেডারেশন অফ এটিএম ইন্ড্রাষ্ট্রি (ক্যাটমি)।
সংস্থার এক মুখপাত্র জানান, এটিএমগুলির হার্ডওয়্যার ও সফটওয়্যার আপগ্রেডেশন করা বাধ্যতামূলক করা হয়ছে। এই আগেই নির্দেশিকা জারি হয়ে গেছে। সেই নির্দেশিকা অনুযায়ী অপারেটিং সিস্টেম, টাকা গোনার পদ্ধতি, সরবরাহ সমস্ত প্রক্রিয়াই পাল্টাতে হবে। সেসব শর্তাবলী পূরণ করতে না পারার জন্যই দেশের প্রায় অর্ধেক এটিএম বন্ধ হয়ে যাবে। প্রসঙ্গত, এই মুহূর্তে দেশে প্রায় এক লক্ষ ১৩ হাজার এটিএম রয়েছে। যার মধ্যে প্রায় ১৫ হাজার হোয়াইট লেবেল এটিএম।

Be the first to comment