ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। আলিপুরদুয়ার মাদারিহাট স্টেশনের কাছে আচমকা চলন্ত বেঙ্গালুরু-তিনসুকিয়া এক্সপ্রেসের ইঞ্জিন খুলে যায়। মাদারিহাটের রাঙালিবাজনার কাছে এই দুর্ঘটনাটি ঘটে৷ বৃহস্পতিবার সকালে বেঙ্গালুরু-তিনসুকিয়া এক্সপ্রেস মুজনাই চা বাগানের সামনে আসার পরেই চলন্ত ট্রেন থেকে ইঞ্জিন খুলে যায়। আচমকাই বিকট শব্দে দাঁড়িয়ে যায় ট্রেনের বগিগুলি৷ চলন্ত ট্রেন থেকে ইঞ্জিন খুলে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। শব্দ পেতেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা৷ প্রত্যক্ষদর্শীদের মতে, ইঞ্জিনটি অনেকটা দূর এগিয়ে যায়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

Be the first to comment