বিসর্জনকে ঘিরে পুলিস-জনতা খণ্ড যুদ্ধ। আহত ১২। দক্ষিণ ২৪ পরগনার হাসিমনগরের ঘটনা। বুধবার রাতে বানেশ্বরপুর যুবসমাজ ক্লাবের জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ছিল। অভিযোগ, সেখানে গ্রামবাসীরা বিসর্জনের শোভাযাত্রায় উচ্চগ্রামে মাইক বাজানোয় বাধা দেয় ফলতা থানার পুলিস। দুপক্ষের বচসা শুরু হয়। পরে তা থেকে সংঘর্ষে ছড়ায়।
অভিযোগ, স্থানীয়দের বেধরক মারধর করে পুলিস। বাদ যায়নি মহিলারাও। ডায়মন্ড হারবার এসডিওর নেতৃত্বেই এই পুলিসি অভিযান চলে বলেও অভিযোগ গ্রামবাসীদের। প্রতিবাদে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কয়েকশো বাসিন্দা। পরে ব়্যাফ ও পুলিস বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Be the first to comment