তিন দিন পরও খোঁজ মিলল না দুই স্কুল ছাত্রের। পূর্ব মেদিনীপুরের মোহনপুরের ঘটনা। নিখোঁজ দুই ছাত্রের নাম আকাশ ও পার্থ ঘোড়া। দুজনেই স্থানীয় গোবর্ধনপুর হাইস্কুলের ছাত্র।
সোমবার স্কুল যাওয়ার নাম করে আকাশ ও পার্থ বাড়ি থেকে বের হয়। কিন্তু নির্দিষ্ট সময়ের পর বাড়ি না ফেরায় উভয়ের পরিবারের লোক ছেলেদের খোঁজ শুরু করেন। দুদিন ধরে তাঁদের কোনও খোঁজ না পেয়ে বৃহস্পতিবার পুলিস প্রশাসনের দ্বারস্থ হয় দুই পরিবার। ছাতেরদের খোঁজে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিস। পরিবার সূত্রে খবর, কাউকে না জানিয়ে আকাশ বাড়ি থেকে ৭৫০০ টাকা নিয়ে গিয়েছে। নিখোঁজের পিছনে অন্য কারও হাত রয়েছে বলে অনুমান পরিবারের।

Be the first to comment