জন্মানো থেকে আজ পর্যন্ত তৈমুর কী করছে, কোথায় যাচ্ছে, কী পরছে, কী খাচ্ছে সব নিয়েই আলোচনা হয়েছে সোশাল মিডিয়ায়। সইফ-করিনার ছেলের ফ্যান ফলোয়ারের সংখ্যা হার মানিয়েছে তাবড় তারকাদেরও। এবার অন্য বিষয়ে আলোচনায় তৈমুর। বাজারে এসেছে তৈমুর পুতুল।
কেরলের একটা খেলনার দোকানে তৈমুরের আদলে তৈরি পুতুল পাওয়া যাচ্ছে। প্রযোজক অশ্বিনী ইয়ার্দি সেই তৈমুর পুতুলের ছবি টুইটারে পোস্ট করেছেন। তৈমুর পুতুলের গায়ে সাদা কুর্তা ও নীল পাজামা পরানো হয়েছে। তার গায়ে রয়েছে নীল রঙের জ্যাকেট। প্যাকেটের উপর লেখাও রয়েছে ‘তৈমুর’। তবে তৈমুরের জনপ্রিয়তা থেকে পুতুল তৈরি হওয়া নিয়ে সাইফ আলি খান বলেন, ‘হতে পারে ওর নামের ট্রেডমার্ক নেওয়া উচিত আমার। তারা আমাকে একটা পুতুল অন্তত পাঠাতে পারে।

Be the first to comment