Suvankar Sarkar, রাজ্যের পরিস্থিতিতে উদ্বেগ, আনন্দও

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে পালাবদলের পরের একাধিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ব্যক্ত করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বিশেষত সনাতনী দের পক্ষে সওয়াল করে মুখ্যমন্ত্রীর একাধিক বক্তব্য নিয়ে তিনি গভীর উদ্বিগ্ন। সনাতনীরা ছাড়া দুর্গা প্রতিমাকে স্পর্শ করা যাবে না, দশমীর দিন গঙ্গার ঘাটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে স্তম্ভিত, ব্যথিত তিনি।
দুর্গোৎসবের সময় চোরবাগানের মর্মান্তিক ঘটনায় প্রশাসন তার দায় দায়িত্ব আড়াল করার মরীয়া চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন।
এই সবের মাঝে আশার আলো দেখিয়েছেন সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষজন। সুদূর চেন্নাই এ আসানসোলের অসুস্থ তরুণী অন্বেষা কে ছয়জন মুসলমান পরিযায়ী শ্রমিক রক্ত দিয়েছেন।।প্রদেশ কংগ্রেস সভাপতি এতে আপ্লুত, উচ্ছসিত,জানান, চারদিকের অন্ধকারে তা যেন আলোর দিশা! অন্বেষার জীবন বাঁচানোর এই ইতিবৃত্ত প্রমাণ করেছে যে হাজার ঝড় ঝাপটার পরেও বাংলা ও বাঙালির আবহমান সংস্কৃতি কে মুছে ফেলা যাবে না।
এবার পুজোয় সিপি এম সহ বামপন্থীদের বই বিপণি তে তান্ডবের ও তীব্র নিন্দা করেছেন শুভঙ্কর সরকার। এ যেন সরস্বতীর ই অপমান বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*