Threat to Amitabha Bacchan! বাসভবন উড়িয়ে দেওয়ার হুমকি, নিশানায় মুম্বাই পুরসভা ও

Spread the love

রোজদিন ডেস্ক: কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের বাসভবন উড়িয়ে দেওয়ার হুমকি মেল নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। শুক্রবার তাঁকে এই হুমকি দেওয়া হয়।
এই ছাড়া বৃহম্মুমই পুরসভা( বি এম সিভ) বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।। এই নিয়ে তৃতীয় বার এই হুমকি দেওয়া হোল।
পুলিশ সূত্রে প্রকাশ, আগামী ৩১ অক্টোবর ও ২৭ নভেম্বর এই বিস্ফোরণ হবে বলে ই মেলে জানানো হয়। ৩১ অক্টোবর একটি স্কুলে ও ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেস কোর্সেও বোমা বিস্ফোরণের কথা বলা হয়েছে। সেখানে খলিস্থান ন্যাশনাল আর্মি ও বব্বর খালসা র নাম উল্লেখ করা হয়। ১৯৮৪ সালের দাঙ্গার প্রতিশোধ নেওয়া হবে বলে জানানো হয়।
কোথা থেকে এই সব হুমকি মেল পাঠানো হয় পুলিশ তা খতিয়ে দেখছে।
সম্প্রতি মুম্বাই এ জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলা র প্রেক্ষিতে পুলিশ কোন ঝুঁকি নিতে চায় না। এই সব মেলের প্রেরক কে খুঁজে বার করার চেষ্টা করছে তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*