রোজদিন ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার মুম্বাই গেছেন। বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানির বাসভবনের গণেশ পুজোর আমন্ত্রণে তাঁর এই মুম্বাই যাত্রা। সূত্রের খবর, মঙ্গলবার রাজ্যের শিল্পায়ন নিয়ে তিনি মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করবেন৷
রাজ্যে পালাবদলের পর শিল্পায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য। ইতিমধ্যে বেশ কিছু শিল্প রাজ্যে এসেছে, আর ও আসবে বলে সরকারের আশা। মুম্বাই এ মুখ্যমন্ত্রী রাজ্যে শিল্পায়ন নিয়ে মুকেশ আম্বানি, তাঁর কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি প্রমুখের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

Be the first to comment