Baby Elephant কে উদ্ধার মৎস্যজীবী দের

Spread the love

রোজদিন ডেস্ক: তিস্তার জলে ভেসে যাওয়া এক শিশু হাতি কে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন মৎস্য জীবী রা। উত্তরবঙ্গের ডুয়ার্সে খরস্রোতা তিস্তায় ভেসে যাওয়া শিশু হাতির আর্ত চিৎকার শুনে চটজলদি নৌকা নিয়ে নদীতে নেমে পড়েন তাঁরা।। শিশু হাতিকে উদ্ধার করেন।। তাঁদের সহযোগিতায় বন কর্মীরা তাকে সরস্বতী পুর বন সংলগ্ন নদীর তীরে নিয়ে যান। কিছু ক্ষণের মধ্যে শাবকের খোঁজে মা হাতি ও আসে। মা, শিশুর এই মিলনে উদ্ধার কারী মৎস্য জীবী, বন কর্মীরা সকলেই খুশি।
শাবক কে নিয়ে মা হাতি ফের জঙ্গলে ফিরে গেছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*