রোজদিন ডেস্ক: জেলের মধ্যে তামাক বিক্রি করা নিয়ে বচসার জেরে সহ বন্দিদের আক্রমণে প্রাণ গেল এক বিচারাধীন বন্দির।। দিল্লির রোহিণীর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।। সূত্রের খবর, অস্ত্র আইনে ধৃত প্রমোদ জেলের মধ্যে তামাক বিক্রি করতেন। এই নিয়ে বচসা র জেরে দুই সহবন্দি ভোলা ও মুকেশ তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রা মৃত ঘোষণা করেন। পুলিশ তদন্ত করছে।

Be the first to comment