Six Children এর জলে ডুবে মৃত্যু বিহারের ভাগলপুরে

Spread the love

রোজদিন ডেস্ক: কর্মা ধর্মা উৎসবে স্নান করতে গিয়ে বিহারের ভাগলপুরে জলে ডুবে ৬ জন বালক বালিকা মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছে। সোমবার সকালে জলমগ্ন কৃষিজমিতে স্নান করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা হয়। তাদের বয়েস দশ থেকে চোদ্দ বছর। একসঙ্গে ছয় জনের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় উৎসবের আনন্দ ম্লান হয়ে গেছে। সন্তানহারা পরিবারগুলির বুক ফাটা কান্নায় এলাকার বাতাস ভারী। সূত্রের খবর, প্রথমে একজন পা পিছলে জলে পড়ে গেলে অন্যরা তাকে উদ্ধার করতে নেমে গভীর জলে ডুবে যায়। স্থানীয় যুবকরা জলে নেমে তাদের উদ্ধার করেন,,কিন্তু শেষ রক্ষা হয়নি। দেহ গুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*