রোজদিন ডেস্ক : সোমবার আচমকা দিল্লি উড়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। সেখানে অন্যান্য কর্মসূচির ফাঁকে বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। ৪৫ মিনিটের বৈঠক। বৈঠক শেষে সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করলেন শাহী বৈঠকের ছবি। শুভেন্দুর এই বৈঠকের খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তে তুমুল জল্পনা শুরু হয়েছে বিজেপির অন্দরেও। তবে বিরোধী নেতা অথবা বঙ্গ বিজেপি নেতৃত্ব এই বৈঠক নিয়ে একটি শব্দও খরচ করেনি। সোশ্যাল মিডিয়া পোস্টে বিরোধী দলনেতা লিখেছেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্মনীয় শ্রী অমিত শাহজীর সাথে আজ ওনার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করলাম। বিভিন্ন বিষয় নিয়ে আজ ওনার সাথে আলোচনা হয়েছে। ব্যস্ততা সত্বেও প্রায় ৪৫ মিনিট মতো উনি আমাকে সময় দিয়েছেন এর জন্য আমি কৃতজ্ঞ। সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি আসন্ন দুর্গাপুজোয় পশ্চিমবঙ্গে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি।’ কয়েকমাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন।বিজেপির দাবি করছেন, এবার ক্ষমতায় আসছেন তারা। বিহারের বিধানসভা ভোট শেষ হলেই মোদি-শাহরা বাংলা নিয়ে পড়বেন। বাড়বে যাতায়াত।এই আবহে শাহ-শুভেন্দু বৈঠক নিয়ে রাজনৈতিকমহল সরগরম।

Be the first to comment