আরও ১২

Spread the love
  1. প্রখ্যাত দাবাড়ু বৈশালী রমেশবাবু-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈশালী ফিডে মহিলা গ্র্যান্ড সুইস ২০২৫ জয় করেছে।
  2. স্পিড স্কেট-এ বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ কুমার ভেলকুমারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৫ সালের স্পিড স্কেটিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আনন্দ।
  3. দুর্গাপুজোর প্রাক্কালে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা সেপ্টেম্বর মাসের বেতন পেয়ে যাবেন ২৬ শে সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন প্রধানমন্ত্রী বাংলা ও বাঙালি সুখে দুঃখে তাদের পাশে আছেন।
  4. নিকট আত্মীয়র শংসাপত্রেই SC/ ST সার্টিফিকেট বললেন মুখ্যমন্ত্রী।
  5. নদিয়ায় ১০৫০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার গ্যাস সংযোগ হল। উদ্বোধন করলেন বিভাগীয় মন্ত্রী শশী পাঁজা।
  6. গতকাল ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন সেই উপলক্ষে ১.৮২ কোটি টাকা ব্যয়ে হুগলির দেবানন্দপুরে তার বসত ভিটে সংস্কারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত এর আগে হাওড়ার দেউলটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি সংস্কারে, যথেষ্ট ভূমিকা পালন করেন মুখ্যমন্ত্রী।
  7. অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন বীরভূম ও পুরুলিয়ার কোর কমিটির সঙ্গে। দুই সাংগঠনিক জেলার ক্ষেত্রেই ঐক্যের বার্তা দেন অভিষেক। বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না বলেন তিনি। বীরভূমে ১১ টির মধ্যে ১১টি পুরুলিয়াতে আরও বেশি আসন পাওয়া এই লক্ষ্যমাত্রা ধার্য করেন তিনি। বৈঠকে ছিলেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
  8. সোমবার রাতে দেরাদুনের সহস্র ধারায় মেঘভাঙ্গা বৃষ্টি নেমে আসে, কেউ কিছু বোঝার আগেই ভাসিয়ে নিয়ে যায় সব। বাড়িঘর হোটেল ক্ষতিগ্রস্ত হয়, শুরু হয় ধ্বংসলীলা। নিখোঁজ অনেকে।
  9. SSKM পাচ্ছে অনন্য। মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় ১০২টি কেবিন ও আটটি সুইট নিয়ে তৈরি হচ্ছে এটি। বলা যায় এটি দ্বিতীয় উডবার্ন। মুখ্যমন্ত্রীর দ্বারা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন। ৬৬.৬৩ কোটি টাকা দিয়ে তৈরি হাসপাতালে থাকছে CCU এবং অত্যাধুনিক অপারেশন ফেসিলিটি।
  10. হাওড়া স্টেশন ও হাওড়া বাসস্ট্যান্ড চত্বর মাদক কারবারিদের নিরাপদ করিডোর হয়ে উঠেছে। পুলিশের মাথায় হাত। স্থানীয়রা পাচার ঠেকাচ্ছেন।
  11. পোলভল্টে ৬.৩০ মিটার লাফিয়ে নতুন কীর্তি সুইডেনের কিংবদন্তি ডুপ্লান্টিসের। সোমবার টোকিওয়ে করলেন বিশ্ব রেকর্ড।
  12. শ্রীলঙ্কায় অনূর্ধ্ব সতেরো সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে আজ ভারতের মুখোমুখি মালদ্বীপ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*