আজ SSKM উডবার্ন ২ এর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : আজ মঙ্গলবার থেকে আরও একটি উডবার্ন ওয়ার্ড যুক্ত হচ্ছে রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM-এর সঙ্গে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন দ্বিতীয় উডবার্ন ওয়ার্ডের। মুখ্যমন্ত্রী এর নামকরণ করেছেন ‘অনন্য’।  ১০২টি কেবিন ও ৮টি স্যুইট নিয়ে তৈরি এই অত্যাধুনিক ভবন। যা নির্মাণে খরচ হয়েছে প্রায় ৬৬.৬৩ কোটি টাকা। এখানে থাকছে সিসিইউ এবং সর্বাধুনিক অপারেশনের বিভিন্ন ব্যবস্থা।  উডবার্ন ওয়ার্ডের সাফল্যকে  মাথায় রেখে এই নতুন ভবনের পরিকল্পনা করা হয়েছিল।

অতীতে উডবার্ন ওয়ার্ড মূলত ভিআইপি রোগীদের জন্য বরাদ্দ ছিল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই পরিষেবা এখন সর্বজনীন। ‘পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ’ বা পিপিপি মডেলের উডবার্ন ওয়ার্ডে ইতিমধ্যেই তিন ধরনের কেবিন চালু রয়েছে। এবার যুক্ত হচ্ছে উডবার্ন ২ বা অনন্য। স্বাস্থ্য ভবনের একাংশের দাবি, সরকারি হাসপাতালে কিছুটা খরচ করে বেসরকারি ধাঁচের চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ অনেকেই নেবেন। সেই লক্ষ্যেই এসএসকেএমে নতুন প্রাইভেট কেবিন বিল্ডিং তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এসএসকেএমের বহির্বিভাগ বা জরুরি বিভাগে আসা যে কোনও রোগী ইচ্ছা করলে উডবার্ন ২-এ ভর্তি হতে পারবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*