বিশ্বব্যাপী সমালোচনাতেও অনড়, হামাস-কে রেহাই দেবে না ইজরায়েল (Isreal)

Spread the love

রোজদিন ডেস্ক : বিশ্ব ব্যাপী সমালোচনার মুখেও প্যালেস্টাইনে আক্রমণ বন্ধ করবে না ইজরায়েল (Isreal)।  হামাসরা যেখানেই থাকুন, তাদের কোন ভাবেই ছাড়বে না নেতানিয়াহুর সরকার।  জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর এই ইঙ্গিত দিয়েছেন ইস্রায়েল এর প্রধানমন্ত্রী নেতানিয়াহু।  সম্প্রতি আমেরিকার বন্ধু রাষ্ট্র কাতারে অতর্কিত হামলা চালিয়ে হামাস কে নিকেশ করার অভিযান করে ইজরায়েল।  এতে ক্ষুব্ধ কাতারের প্রধানমন্ত্রীও।  সমালোচিত হন  মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পও। হোয়াইট হাউস এক বার্তায় জানায়, কাতারে এমন আক্রমণ আর হবে না। যদিও রুবিও কে পাশে নিয়েই নেতানিয়াহু সাফ জানিয়েছেন, হামাস যেখানেই থাকুক, তাদের ছাড়া হবে না।

২০১২ সাল থেকে কাতারে হামাসের রাজনৈতিক শাখা আছে।  কাতারে ইজরায়েল-এর সাম্প্রতিক আক্রমণে ছয় জন প্রাণ হারালেও শীর্ষ নেতারা ঠিক আছেন বলে হামাস জানিয়েছে।

অন্যদিকে নেতানিয়াহুর বক্তব্য, সব দেশেরই নিজেদের সীমান্তর বাইরে গিয়ে আত্মরক্ষার অধিকার আছে। সুতরাং যে কোন দেশে হামাস-কে নিকেশ করার অভিযান অব্যাহত থাকবে বলে তিনি হুশিয়ারি দেন।

গাজায় ইজরায়েলি আক্রমণ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠলেও নিজের অবস্থানে অনড় নেতানিয়াহু।  পৃথিবীতে আমেরিকা তাঁদের সব থেকে বড় মিত্র বলে ফের জানিয়েছেন।

অন্যদিকে রুবিও উভয় দেশের প্রযুক্তি, সাংস্কৃতিক সম্পর্কের প্রশংসা করেন।

হামাসের বিরুদ্ধে ইজরায়েল-এর আক্রমণে বিদ্ধস্ত  গাজায় শান্তি ফেরাতে রাষ্ট্র সংঘ-সহ বিভিন্ন দেশ আবেদন জানালেও তাঁরা যে কর্ণপাত করবেন না, এমনই মনোভাব নেতানিয়াহুর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*